২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার দায়ে সিএমপি উপ কমিশনারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

হাইকোর্টের একটি আদেশ অমান্য করার দায়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বাকীকে আদালতের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 10:09 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার কারণ ব্যাখার করার জন্য আগামী ১ আগস্ট তাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ারও নির্দেশ দেয়া হয়।

মোহাম্মদ আবদুল্লাহ বাকীর বিরুদ্ধে চট্টগ্রাম শহরে একটি জমির মালিক জাকির হোসেনের দায়ের করা আদালত অবমাননা সংক্রান্ত আবেদনের ভিত্তিতে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জমির মালিক জাকির হোসেনের নিরাপত্তার জন্য একদল আনসার নিয়োগ করা হয়েছিল। জাকির হোসেন নিজেই আনসারদের খরচ বহন করছিলেন।

আনসার বহাল রাখা না রাখা নিয়ে জাকির হোসেন গত ১১ জুন হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। হাইকোর্ট ওই স্থান থেকে আনাসার প্রত্যাহার করা সংক্রান্ত আদেশ স্থগিত করে।

কিন্তু পরবর্তীতে আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রামের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বাকীর নির্দেশে আনসার ক্যাম্প তুলে নেয়া হয়।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম।