খুলনায় এক পরিবারের ৫জন ৫দিন ধরে নিখোঁজ
খুলনা নগরীর ছোট বয়রা শ্মশান ঘাট এলাকার একই পরিবারের পাঁচ সদস্য পাঁচ দিন আগে চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও সোমবার পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
সূত্র জানায়, আব্দুর রশিদের বোন মনোয়ারা বেগম (৪৫), তিন ছেলে যথাক্রমে ইসমাইল শেখ (২৪), ইউনুস শেখ (২২), ইউসুফ শেখ (১৮) ও বড় ছেলের স্ত্রী রুমা বেগম (২০) গত ১৩ জুলাই চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। পরদিন বকুল নামে এক ব্যক্তি চট্টগ্রাম থেকে মোবাইল ফোনে (নম্বর-০১৭২১০২০৮০) তাদের যাত্রার খবর দেয় এবং তারা পৌঁছেছে কিনা জানতে চায়। কিন্তু অদ্যাবধি তারা বাড়ি ফেরেনি। আব্দুর রশিদ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।
