২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বোমা হামলায় নিহতদের স্মরণে আমাদের সময়ের মানববন্ধন আয়োজন

৭ জুলাই লন্ডনে ভয়াবহ বোমা হামলায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ এর উদ্যোগে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুই মিনিট নিরবতা পালনসহ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সকাল ১১ টায় বিভিন্ন পেশার শতশত মানুষ মানব বন্ধনে যোগ দেয়। আমাদের সময় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

মানববন্ধন কর্মসূচির প্রতি সমর্থন, নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, বোমা হামলা থেকে বেঁচে গিয়ে মানসিকভাবে ভারাক্রান্তদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ এবং নিরবতা পালন করায় আমাদের সময় কর্তৃপক্ষ বাংলাদেশের শান্তিপ্রিয় সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছে।