রাজধানীতে সন্ত্রাসীর হাতে এনজিও কর্মকর্তা গুলিবিদ্ধ
রাজধানীর শাহজাহানপুরে সোমবার সকালে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন বেসরকারি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
শরীরের বিভিন্ন স্থানে তিনটি বুলেটবিদ্ধ অবস্থায় উত্তরা ফিন্যান্স এন্ড ইভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অনিল চন্দ্র দাসকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, অনিল চন্দ্র দাস তার বি/২ রেলওয়ে কলোনীর বাসার সামনে প্রাতঃভ্রমনের সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
