তেঁতুলিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী গ্রামে সোমবার সকালে পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে।
তেঁতুলিয়া হাসপাতাল ও এলাকাবাসী জানায়, বোয়ালমারী গ্রামের মোঃ সামছুল হকের আড়াই বছর বয়সী শিশুপুত্র শাহিনুর (বাবু) সকালে বাড়ির উঠোনে খেলছিল। এক পর্যায়ে সে বাড়ি সংলগ্ন টিউবওয়েলের পানি ফেলার গর্তে পড়ে যায় এবং গর্তের পানিতে ডুবে মারা যায়। এ সময় শিশুটির বাবা ও মা বাড়িতে ছিল না।
