২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক শিশু আইন তৈরির আহ্বান

একটি আধুনিক শিশু আইন তৈরি করা উচিত বলে মত প্রকাশ করেছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

চট্টগ্রাম সার্কিট হাউজে সোমবার ‘কারাবন্দী শিশুদের মুক্তি ও আটকাবস্থার নিরসন কল্পে শিশু আইন বাস্তবায়ন’ শীর্ষক বিভাগীয় পর্যালোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।

বক্তারা বলেন, অপরাধী হিসেবে জেলখানায় আটক শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিতে হবে। এজন্যে শাসন ও বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্টদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

সভায় জানানো হয়, শিশুদের অপরাধ সংক্রান্ত ‘প্রভিশন অব অফেন্ডারস এ্যাক্টটি ১৯৬৪ সালে প্রণীত। বর্তমান পরিবেশ ও পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে এ আইন সংশোধনের জন্যে বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খান। এতে আরও বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মাজেদুল হক, পুলিশ সুপার আফতাব উদ্দীন আহমদ প্রমুখ। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক প্রতিরক্ষা সচিব সালাউদ্দীন আহমদ পিএসসি।