২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবর্ত্য জেলায় তামাক চাষীদের জীবন পাল্টে দিয়েছে বিএটিবি

পাবর্ত্য জেলায় তামাক চাষীদের জীবন পাল্টে দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এই কর্মকাণ্ড সফল করতে তারা ‘কমিউনিটি ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ প্রমোটিং বায়োডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট বেস্ট প্র্যাকটিসেস’ নামে একটি প্রকল্প হাতেনিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

প্রকল্পের অধীনে ব্যবসা ও মুনাফা ছাড়াও বিএটিবি খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার এলাকার তামাক চাষী ও তাদের পরিবারের জীবন যাত্রার মানোন্নয়নে বিভিন্ন আর্থ-সামাজিক ও পরিবেশগত সহায়তা দিচ্ছে। কোম্পানীর এক মুখপাত্র রোববার এ কথা জানান।

পার্বত্য জেলাগুলোতে ১৫ টিরও বেশি তামাক কোম্পানী তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে শুধু বিএটিবি-ই এধরণের পদক্ষেপ নিয়ে চাষীদের সাহায্যে এগিয়ে এসেছে।

বিএটিবি’র উন্নয়ন বিষয়ক ব্যবস্থাপক শুভাশিস বড়–য়া জানান, আমরা এ ধরনের পদক্ষেপ নিয়েছি, কেননা আমরা মনে করি, চাষীদের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নেও অবদান রাখা যেতে পারে। আমারা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছি।

বিএটিবি’র এই উন্নয়ন পদক্ষেপের আওতায় চাষীরা স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ বান্ধব অর্থনৈতিক সুবিধা - এই তিন ধরণের সহায়তা পাচ্ছে। কোম্পানী ‘সূর্যের হাসি’ নামে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চাষীদের পরিবারকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে। এর মাধমে তারা বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং কিছু প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা পেয়ে থাকে।

দুর্গম এবং পার্বত্যাঞ্চলের নির্ধারিত স্থানে ‘সুর্যের হাসি’ এনজিও নেটওয়ার্কের স্যটেলাইট ক্লিনিক সুবিধা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য বিএটিবি স্পন্সর সুবিধা দিচ্ছে। এছাড়াও বিএটিবি চাষীদের মধ্যে বিনামুল্যে স্যানিটারি পায়খানার ব্যবস্থা  এবং পার্বত্যাঞ্চলে ম্যালেরিয়া মোকাবেলায় বিনামুল্যে মশারী ও লিফলেট বিতরণ করেছে।

চকরিয়ার মানিকপুরে এক তামাক চাষীর স্ত্রী ফাতেমাকে দেখা গেলো তার একমাত্র শিশু নিয়ে ‘সূর্যের হাসি’ ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে এসেছে।

ফাতেমা বলেন, ‘তিন সপ্তাহ আগে আমার একমাত্র ছেলে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। এখানে রোগটি অত্যন্ত বিপজ্জনক। আমার স্বামী দেরি না করে ছেলেকে ক্লিনিকে ভর্তি করে দেন। এখানে ডাক্তাররা অত্যন্ত যতেœর সঙ্গে আমাদের ছেলের চিকিৎসা করছে। আমরা আজ শুধু রুটিন চেকের জন্য এখানে এসেছি।’

পার্বত্য জেলা সমূহে চ্যালেঞ্জিং পরিবেশ এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাব জনিত কারণে শিক্ষার হার অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি মাথায় রেখে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ তাদের কৃষকদের ছেলেমেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে।

অন্যদিকে গ্রামাঞ্চলের জনগণকে তথ্যপ্রযুক্তির সাথে যুক্ত করতে চকরিয়ায় দিশারী নামে একটি আইটি এডুকেশন সেন্টার চালু করা হয়েছে।

বিভিন্ন কারনেই এ অঞ্চল দেশের মূল অর্থনৈতিক ধারায় যুক্ত না হয়ে অবহেলিত থেকেছে বলে উল্লেখ করে ব্রিটিশ আমেরিকান টোবাকো এখানকার কৃষকদের অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করছে। এর অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে ১ বছরের রক্ষনাবেক্ষনের জন্য অর্থসহ চারাগাছ  প্রদান করছে।

এছাড়াও আগ্রহী কৃষকদের বিভিন্ন শাক সবজীর  বীজ প্রদান করা হচ্ছে।  ব্রিটিশ আমেরিকান টোবাকো’র চকরিয়ার কর্মকর্তা মোহাম্মদ সেরাজুল হক  বলেন, কৃষকরা যেন নিজেদের পুষ্টির চাহিদা মেটাতে পারে এবং অথনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেজন্য  তাদের নানারকম শাক সবজীর বীজ দেয়া হচ্ছে।

ব্রিটিশ আমেরিকান টোবাকো এ অঞ্চলে পরিবেশ উপযোগী বিভিন্ন গাছপালার জন্য অর্থনেতিক এবং প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে। জৈব সার উৎপাদনে এ অঞ্চলে ধইনচা এবং বায়ো কিটনাশকের জন্য নিম চাষে সহয়তা দিচ্ছে বিএটিবি।