এসএমএস দিবে বায়ু দূষণের আগাম সংকেত
এবার এসএমএস’র মাধ্যমে পাওয়া যাবে বায়ু দূষণের আগাম সংকেত। ফলে হাঁপানি রোগীরা আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন। এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
ক্যামব্রিজ এনভারনমেন্টাল রিসার্স কনসালটেন্টস (সিইআরসি) লন্ডনে দ্য ইয়োর এয়ার সার্ভিস এবং দ্য এয়ার টেক্সট নামে এরকম দুটি সংকেত সার্ভিসের পরীক্ষা চালিয়েছেন।
অন্যান্য সার্ভিসের মতোই এর সাহায্যে এক থেকে ১০ সংখ্যা ব্যবহার করে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এমন দূষণের আগাম তথ্য জানা যাবে।
হাঁপানি, ফুসফুস ও হার্টের জন্য ক্ষতিকর নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোনসহ বাতাসের অন্যান্য উপাদান সম্পর্কে এই সার্ভিস পূর্বাভাস দিতে সক্ষম হবে।
এ ধরণের এসএমএস সংকেতে বায়ু দূষণের অধিকতর ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পেতে ওহ মুহূর্তে প্রয়োজনীয় কি পদক্ষেপ নেয়া দরকার সে ব্যাপারেও বলে দেয়া হবে।
