২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৩ যুবক

ডিবি পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিশু শাহাদাত হোসেন শরীফকে (৫) সাভার থেকে উদ্ধার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 04:03 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

একই সঙ্গে তারা হাতেনাতে গ্রেফতার করেছে অভিযুক্ত তিনজন সন্ত্রাসীকে।

ডিবি পুলিশ প্রধান শহিদুল ইসলাম এ বিষয়ে বিডিনিউজকে জানান, অপহরণকারীরা শিশু শরীফের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছিলো। পরে তার পরিবারের পক্ষ থেকে দেনদরবার করে মুক্তিপণের টাকা কমিয়ে দু লাখ টাকা ঠিক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে সন্ত্রাসীরা ঢাকার শ্যামপুরের মোহাম্মাদবাগ এলাকা থেকে সোহরাব খানের পুত্র শরীফকে অপহৃরণ করে। শরীফের পরিবার ডিবি পুলিশের শরণাপন্ন হলে তারা রোববার ভোরে শ্যামপুর থানা পুলিশের সহায়তায় সাভারের জিরাবো এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

একইসঙ্গে ডিবি পুলিশ হাতেনাতে গ্রেফতার করে তিনজন যুবককে। গ্রেফতারকৃতরা হচ্ছে, তুহিন, ওসমান ও রায়হান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিবিপুলিশ অপহৃতদের সম্পর্কে আরও খোঁজ--খবর নিচ্ছে।