২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে প্রতারণা মামলায় বিদিশার জামিনের মেয়াদ ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে

বিয়ে প্রতারণা মামলায় বিদিশার জামিনের মেয়াদ ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হল। রোববার ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বিদিশার জামিন স্থায়ী না করে তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ালেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বিদিশা ১৬ জুন এ আদালত থেকেই রোববার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন।

আইনজীবী কাজী এম সাজাওয়ার হোসেন এবং কামরুজ্জামান মাহবুবকে নিয়ে সকাল ১১টায় বিদিশা আদালতে আসেন।

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ৫ জুন ঢাকা জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে  বিবাহিত অবস্থায় তথ্য গোপন করে আরেকটি বিয়ে করার অভিযোগে দণ্ডবিধির ৪৯৪ ধারায় মামলা করলে বিদিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ১৩ জুন তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলায় বলা হয়, কেরানীগঞ্জ এলাকার পাইলার বাজার কাজী অফিসে বিদিশা তার আগের স্বামী পিটার উইলসনের সঙ্গে বিয়ে বহাল থাকার তথ্য গোপন করে এরশাদকে বিয়ে করেছেন। এটি একটি অপরাধ।

বিদিশা তার নামে দায়ের করা  চারটি মামলাতেই বর্তমানে জামিনে রয়েছেন।