স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুল মোমিনের ১ম মৃত্যুবার্ষিকী পালিত
স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুল মোমিনের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার তার গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জের কাজীহাটিতে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনসমূহ কোরানখানি, মিলাদ মাহফিল, কাঙালী ভোজ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, পৌর চেয়ারম্যান শহীদ ইকবাল প্রমুখ।
