২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ

বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ভারতীয় কর্তৃপক্ষ এখনও ফেরত দেয়নি। শনিবার বিডিআর ও পুলিশ কর্তৃপক্ষ সীমান্তে সারাদিন অপেক্ষা করেন এবং রাত আটটায় এ রির্পোট লেখা পর্যন্ত লাশ ফেরত পাওয়া যায়নি।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

লাশ ফেরত দেওয়ার ব্যাপারে বিএসএফ’র কোনও সাড়া পাওয়া যায়নি। শনিবারও সীমান্ত পরিস্থিতি শান্ত হয়নি। বিডিআর-বিএসএফ উভয়ই সীমান্তে টহল দিলেও বিএসএফ সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করেনি।

এদিকে, নিহত যুবক একজন চোরাকারবারী বলে বিএসএফ’র পক্ষ থেকে বিডিআর কর্তৃপক্ষের কাছে থেকে অভিযোগ করা হয়েছে। বিডিআর অবশ্য  অভিযোগের সত্যতা  সর্ম্পকে এলাকায় খোঁজ খবর নিচ্ছে।

শুক্রবার ভোরে আটোয়ারীর দাড়খোর গ্রামের লুৎফর রহমান (২২) ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে গেলে ফতেপুর বিএসএফ ফাঁড়ির সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং দুপুরে তার লাশ নিয়ে যায়।