২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি থেকে বিতাড়িত কাজের মেয়ে ধর্ষণের শিকার

নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার এক বাড়ি থেকে বিতাড়িত কাজের মেয়েকে ধর্ষণ করেছে চার দুস্কৃতকারী। পুলিশ শনিবার ভোরে সৈয়দপুর রেল স্টেশনের প্ল¬াটফর্ম থেকে ১৪ বছর বয়েসী ওই মেয়েকে উদ্ধার করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এসময় ধর্ষণকারীদের ধরার চেষ্টা করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

ধর্ষণের শিকার কিশোরীর অভিযোগ, চালের হাঁড়িতে কুকুর মুখ দেওয়ায় গৃহকর্ত্রী তাকে মারপিট করে রাত সাড়ে ১১টায় বাড়ি থেকে বের করে দেয়। তার অসহায়ত্বের সুযোগে চার যুবক তাকে ধর্ষণ করে।