২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে হাতিয়ায় শুক্রবার রাত ২টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুইজন জন নিহত এবং ২৫ জন আহত হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 01:41 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পুলিশ জানায়, ঈশ্বরদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-১০৯৩) বঙ্গবন্ধু সেতু পার হয়ে হাতিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ১২ নম্বর ব্রীজের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যায়।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।