লালমনিহাটে ট্রেন-বাস সংঘর্ষ নিহত ৫ঃ আহত ৩০
লালমিনরহােটর ফিকেরর তেকয়া মਫেলর হাট োরলਠઙিসংএ ੂਠઙবার োভাের োটચন ও বােসর সংঘেষગ ৫জন িনহত এবং কমপেਉ ৩০ জন আহত হেয়েছ৷
লালমনিরহাটের ফকিরের তকেয়া মন্ডলের হাট রেলক্রসিংএ শুক্রবার ভোরে ট্রেন ও বাসের সংঘর্ষে ৫জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
নিহতদের ৩ জনের নাম জানা গেছে। আহতদের মধ্যে ১৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৮ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে বাস ড্রাইভার মানিক মিয়া সহ ১০ জনের অবস্থা আশংকা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দূর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী ট্রেন দুপুরে ঘটনাস্থলে আসলেও গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা উদ্ধার হয় নি। এতে লালমিনরহাট-কুড়্রগ্রিাম রুটে সকল প্রকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বাস যাত্রী প্রত্যক্ষদর্শী, পুলিশ জানায় ভোর আনুমানিক ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-২৭৩৭) একটি নৈশ কোচ লালমনিরহাট সদর উপজেরার ফকিরের তকেয়া মন্ডলের হাট রেলক্রসিং পার হওয়ার সময় লালমনিরহাট থেকে পার্বতীপুর গামী ৪১১ নং ডাউন লোকাল ট্রেনটির সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে মুচরে এবং ট্রেনের ইঞ্জিণসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতারে নেয়ার পর ৩ জন মারা যায় । নিহতরা হলেন বাসযাত্রী হাতিবান্দা উপজেলার পাটিকাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী জয়গুন্নেছা বেগম (৬০), আদিত মারীর মহিশখাচা এলাকার আবল কাশেম (৫৫) এবং লালমনিরহাট সদর এলাকার আব্দুস সাত্তার। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।
