মামলা দায়ের করে বাদী জেল হাজতে
নারী ও িশੂ িনযગাতন আইেন িমথઘা মামলা দােয়র করায় োজলা দায়রা জজ সু੯দরগਙ উপেজলার তালুক সবગান੯দ গઝােমর রিমছ উিਣেনর એ੬ী আিਹয়া খাতઓনেক োজল হাজেত োপચরণ কেরেছ৷
নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করায় জেলা দায়রা জজ সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের রমিছ উদ্দিনের স্ত্রী আম্বিয়া খাতুনকে জেল হাজতে প্রেরণ করেছে।
আম্বিয়া খাতুন একই গ্রামের বাচ্চা মিয়া ও সাফাত আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করে। ১৩ জুলাই রমিছউদ্দিন ও আম্বিয়া খাতুন নোটারি পাবলিকের কাছে এ্যাফিডেভিটের মাধ্যমে অভিযোগটি অস্বীকার করে জানায়, ধর্ষনের অভিযোগ সত্য নয়। এ্যাফিডেভিটে তারা আরও উল্লেখ করে, মামলার আসামীদের জামিন দেয়া হলে তাদের কোন আপত্তি নেই ।
এই এ্যাফিডেভিট আদালতে দাখিল করার পর বৃহস্পতিবার জেলা দায়রা জজ আ ম মো: সাঈদ মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী আম্বিয়া খাতুনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়ে আসামীদের বেকসুর খালাস দেন।
