২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নৌকাডুবিতে নিহত ১৫, নিখোঁজ ৬০

নেপালের পশ্চিমাঞ্চলীয় কপিলাবস্তু জেলার একটি নদীর উত্তাল স্রোতে নৌকা ডুবিতে ১৫ জন নিহত হয়েছে এবং ৬০ জন নিখোঁজ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 03:14 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

কপিলাবস্তু জেলার বাংগঙ্গা নদীতে বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনাস্থল ভারতীয় সীমান্তের কাছে হওয়ায় যাত্রীদের অনেকেই ভারতীয় বলে আশংকা করা হচ্ছে।

৩০ জন সাঁতরিয়ে নিরাপদে ফিরে আসলেও অন্যদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।

জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা  দিপক রাজ জোসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানায়, মৃতের সংখ্যা ২৪ জনে দাঁড়াতে পারে। অন্যদিকে বেসরকারি সংবাদমাধ্যমগুলো বলছে মৃতের সংখ্যা ৭৫ হতে পারে। 

এক সপ্তাহের মধ্যে এটা নেপালের দ্বিতীয় নৌকাডুবির ঘটনা। গত রোববার সিকানাঘাটের কমলা নদীতে আট তীর্থযাত্রী নৌকা ডুবিতে মারা যান।