দীপু হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই শিক্ষককে কারাগারে প্রেরণ
নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র দীপু হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই শিক্ষক সাহিনা আক্তার ও খোরশেদুল হককে বৃহস্পতিবার সিএমএম আদালত থেকে কারগারে পাঠানো হয়েছে।
দুদফায় চারদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়।
আদালতে গ্রেফতারকৃত দুজন শিক্ষক জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট শামসুল আলম আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত শিক্ষকরা ২৫ ও ২৮ জুন দীপুকে হোমওয়ার্ক না করার অভিযোগে বেত দিয়ে মারধোর করে। পরে ৫ জুলাই দীপু আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
