আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্র ইউএনএইচসিআর’র নামে জনগণকে বিভ্রান্ত করছে
একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্র জনগণকে যুক্তরাষ্ট্র, যুুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং স্কেন্ডিনেভীয় দেশগুলোতে অভিবাসন বা স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করার নামে প্রতারিত করছে।
এ ভুয়া সংগঠনগুলো নিজেদের জাতিসংঘের একটি সংস্থা এবং উন্নত দেশগুলোর সরকারের প্রতিনিধি হিসেবে দেখিয়ে বিদেশ যেতে ইচ্ছুক লোকজনকে প্রতারিত করছে।
ভুয়া সংগঠনগুলোর লিংক রয়েছে বিশ্বব্যাপী। তারা ইন্টারনেটের মাধ্যমে জনগণকে প্রলুব্ধ করছে এবং তাদের বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে টাকা জমা দিতে বলছে। শুধু তাই নয়, তারা গ্রাহকদের একটি গ্র“প গড়ে তুলে পার্সপোর্ট নাম্বার পাঠাতে বলে। পাশপাশি সেনেগালের একটি ঠিকানায় ডলার পাঠাতেও বলেছে।
ভুয়া সংগঠনগুলোর একটি ইউএনএইচসিআর (ইউনাইডটেড ন্যাশন হিউম্যানিটেরিয়ান কাউন্সিল ফর রেফ্যুজিস) নিজেদের জাতিসংঘের একটি সংস্থা হিসেবে জনগণকে বিভ্রান্ত করছে।
কিন্তু জাতিসংঘের মূল সংস্থা ইউএনএইচসিআর’র পুরো নাম হলো: ইউনাইটেড ন্যাশনস হাইকমিশন ফর রেফ্যুজিস।
বিদেশে যাওয়ার আমন্ত্রণ পাওয়ার পর আগ্রহী এক লোক ইউএনএইচসিআর’র বাংলাদেশ অফিসে যোগাযোগ করে জানতে পারে, ওই ইউএনএইচসিআর আসলে ভুয়া সংগঠন।
তিনি বলেন, আমি নিশ্চিত, খুব সম্ভবত তারা ভুয়া, কিন্তু তারা ইউএনএইচসিআর’র লোগো ব্যবহার করায় আমি বিভ্রান্ত হয়েছিলাম। এদের বিরুদ্ধে ইউএনএইচসিআর’র কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি আরও জানান, তার এক ইন্টারনেট বন্ধু জানায়, সে ইউএনএইচসিআর-এ চাকরি করে এবং সে তাকে যুক্তরাষ্ট্র বা কানাডায় স্থায়ী বসবাসের জন্যে সুপারিশ করবে। তার পরামর্শ অনুযায়ী ওয়াশিংটনে যোগাযোগ করা হলে তাকে একটি গ্র“প গঠন করে পার্সপোর্ট নাম্বার পাঠাতে বলা হয়।
পরে এ ভুয়া সংগঠনটি আগ্রহীদের সেনেগালসহ তাদের হেডঅফিস বরাবর টাকা পাঠাতে বলে। আগ্রহীদের সেনেগালের জিংগুয়েনচোরের ইউএনএইচসিআর’র ইমানুয়েল প্লাসিডো কার্ডোসোর কাছে ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানি গ্রাম ট্রানসফারের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়েছে। এর একটি কপি বা ফ্যাক্স চিফ সেক্রেটারি প্রোগ্রাম ওভারশিয়ার এর কাছেও পাঠাতে বলা হয়েছে।
জাতিসংঘের ইউএনএইচসিআর’র বাংলাদেশ অফিসের এক কর্মকর্মতার সাথে যোগাযোগ করে জানা যায়, বিশ্বব্যাপী উদ্বাস্তুদের সমস্যা নিরসন করাই ইউএনএইচসিআর এর মূল কাজ। জাতিসংঘের এ সংস্থাটি উদ্বাস্তুদের তাদের নিজের দেশে পুনর্বাসন, যে দেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে, সেখানে স্থায়ী আশ্রয় দেওয়া অথবা অন্য কোনও দেশে তাদের স্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করা জন্যে কাজ করে আসছে।
এ ইউএনএইচসিআর মূলত উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যাপারে সহযোগিতা দিয়ে থাকে এবং উন্নত বিশ্বের দেশগুলোর আগ্রহ সাপেক্ষে উদ্বাস্তুদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রে লোকজনের যাতায়াত ব্যয়ও বহন করে ইউএনএইচসিআর।
ইউএনএইচসিআর নামে অপর সংগঠনটির কর্মকাণ্ড ধোঁকাবাজি হিসেবে আখ্যা দিয়ে ইউএনএইচসিআর’র ঢাকা অফিস জানায়, এ নামে জাতিসংঘের আর কোনও অংগ নেই।
একটি সূত্র জানায়, ইউএনএইচসিআর’র এর নাম ব্যবহার করে জনগণকে প্রলব্ধ করার ঘটনাটি ঢাকাস্থ ইউএনএইচসিআর’র শাখা অফিস তাদের সদর দফতর জেনেভায় জানিয়েছে।
জাতিসংঘের সংস্থাটির একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে জেনেভা সদর অফিসে জানানো হয়েছে এবং এ ধরনের ধোঁকাবাজির ব্যপারে সকলকে সতর্ক করার চেষ্টা করছি।
