২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মণিরামপুরে ১ ব্যক্তি খুন

বুধবার গভীর রাতে যশোরের মণিরামপুর উপজেলার মোল্লাডাঙ্গা এলাকায় শাজাহান সরদার (৫০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী শাহেদা খাতুনের ধারণা, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে তিনি খুন হতে পারেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 02:57 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এলাকাবাসী সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের শামসের সরদারের পুত্র শাজাহান সরদার আট বছর আগে প্রতিবেশী আলী আহমেদের কাছ থেকে ২১ শতক জমি ক্রয় করেন। আজ পর্যন্ত সেই জমি রেজিস্ট্রি হয়নি। বুধবার রাতে শাজাহান কুয়াদা বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোল্লাডাঙ্গার সোলিং রাস্তার ধারে তাকে কে বা কারা জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়।

তার মরদেহ বৃহস্পতিবার সকালে তার স্ত্রী সনাক্ত করেন। শাজাহানের ব্যবহৃত সাইকেলটি পার্শ্ববর্তী পুকুরে পাওয়া গেছে। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।