২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমাটিয়া ও কাজীপাড়ায় নিহত ৫ জনের পরিচয় জানা গেছে

মঙ্গলবার ও বুধবার দুটি এনকাউন্টারে নিহত ছয় যুবকের পাঁচ জনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে মনির, জাকির ও রমজান লালমাটিয়ায় এবং প্লাবন হোসেন ও নজরুল ইসলাম কাজীপাড়ায় নিহত হয়। অন্য জনের পরিচয় জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 10:38 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

মনিরের বাবার নাম ইউসুফ মাতবর। মনির সুত্রাপুরের ডিস্টিলারি রোডের ৯০ নম্বর বাসায় থাকতো। মনিরের বোন সুমি তার লাশ সনাক্ত করে। সে জানায়, মনির নয়াবাজার এলাকায় রুটি সরবরাহ করত।

জাকিরের স্ত্রী বেবি তার স্বামীর লাশ সনাক্ত করে। সে জানায়, তার স্বামী সিডি বিক্রেতা। জাকিরের বাসা শ্যামপুরের সিরাজনগরে।

রমজান গেন্ডারিয়া এলাকার বাসিন্দা।

প্লাবনের বাবার নাম ইসকান্দার আলী মোল্লা। প্লাবনের বাবা ও দুই ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে তার লাশ সনাক্ত করে। তাদের বাসা মিরপুরের দক্ষিণ শেওড়াপাড়া।