২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমান অফিস শুরু করেছেন

এক সপ্তাহের অসুস্থতার পর বুধবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

তবে নিজের বাসভবনে সোমবার বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি চিফদের সঙ্গে বাংলাদেশ রেলওয়েকে করপোরেশন করা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই মন্ত্রী বাণিজ্যিক ব্যাংক সমূহের প্রধান নির্বাহীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। 

অসুস্থ অবস্থায় ৬ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জুলাই তিনি বাসায় ফেরেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর মন্ত্রণালয় তার পরবর্তী তিনদিনের সকল কর্মসূচি বাতিল করে। এটি পরবর্তীতে পাঁচটি কর্মদিবস পর্যন্ত বাড়ানো হয়।