২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈফ সেরা অভিনেতা, পেজ থ্রি সেরা ছবি, বুদ্ধদেব দাশ সেরা নির্মাতা

‘হাম তুম’ ছবিতে পারফরমেন্সের সুবাদে সাঈফ আলী খান সেরা অভিনেতার স্বীকৃতি ছিনিয়ে নিয়ে চমক সৃষ্টি করেছেন। সেরা ফিচার ফিল্ম সহ তিনটি শাখায় পুরস্কার জিতে নিয়েছে মূলধারার ছবি ‘পেজ থ্রি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বুধবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।

‘হাসিনা’ ছবিতে দারুণ কাজ করে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন কানাড়ার মেয়ে থারা।

এই ছবিতে এক তরুনী মুসলিম বধূ চরিত্র রূপায়ন করেন তিনি, যে কি-না তার সম্প্রদায়ের সনাতন আইন বিধি নিয়ে সাহসের সঙ্গে প্রশ্ন তুলেছে।

সেরা পপুলার ফিল্ম হিসেবে স্বীকৃতি পেলো যশ চোপরার ‘বীর জারা’ এবং তামিল ছবি ‘অটোগ্রাফ’।

পশ্চিম বঙ্গের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির মনোজ্ঞ রূপায়নের সুবাদে সেরা পরিচালকের সম্মান অর্জন করলেন বাংলা ছবি ‘স্বপ্নের দিন’ এর নির্মাতা কবি-চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশ গুপ্ত।

সাঈফের জন্য এ বিজয় সহজ সাধ্য ছিলো না। তাকে বলিউড বাদশাহ শাহরুখ খান (স্বদেশ), বিজয় রাজ (হরি ওম) এবং সুবোধ্রোকে (ক্রান্তিকাল) টেক্কা দিতে হয়েছে।