এনএসআই পরিচালক স্ট্যান্ড রিলিজ
বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর পরিচালক (সীমান্ত) কে মঙ্গলবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এনএসআই ক্যাপ্টেন জসিমউদ্দিনকে প্রত্যাহার করে নেয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
জসিমউদ্দিনকে ২০০২ সালের এপ্রিলে বাংলাদেশ নৌ বাহিনী থেকে পরিচালক (অভ্যন্তরীণ) হিসাবে এনএসআইতে ডেপুটেশনে নিয়োগ দেয়া হয়। ছয় মাস আগে তাকে পরিচালক (সীমান্ত) করা হয়।
সূত্র জানায়, গত এক বছরে এ নিয়ে মোট পাঁচ পরিচালককে স্ট্যান্ড রিলিজ করা হলো।
তাদের মধ্যে তিনজনকে বরখাস্ত করা হয়।
