২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই ঢাকা-থিম্পু ও চট্টগ্রাম-থিম্পু আকাশ যোগাযোগ শুরু

অচিরেই ড্রুক এয়ার পুনরায় ঢাকা-থিম্পু সরাসরি আকাশ যোগাযোগসহ চট্টগ্রাম-থিম্পু নতুন রুটেও ফ্লাইট শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো জিগমে শুলতিম বুধবার এ ব্যাপারে একমত হন। ভুটানের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর সাথে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ড্রুক এয়ারকে পরবর্তীকালে কক্সবাজারে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে।

সাক্ষাৎকালে তারা সার্কভুক্ত দেশসমূহে পর্যটন শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সংক্রান্ত আলোচনা এবং দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী, বাংলাদেশে ভুটানের কমার্শিয়াল এটাচেসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।