২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্নেয়াস্ত্রের বি¯তৃতি রোধে সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না: অন্তর্জাতিক প্রতিবেদন

 জাতিসংঘের হালকা আগ্নেয়াস্ত্র বিস্তার রোধ কর্মসূচির আওতায় বাংলাদেশ গত চার বছরে এ ধরণের অস্ত্রের প্রসার রোধ করতে পেরেছে খুব কমই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে প্রকাশিত বিশ্বব্যাপী একটি নিরপেক্ষ গবেষণা প্রকল্পের প্রতিবেদনে একথা বলা হয়।

মঙ্গলবার প্রকাশিত ‘জাতিসংঘের কার্যক্রম বাস্তবায়ন নিরীক্ষা’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, হালকা অস্ত্র বিস্তার রোধ সম্পর্কিত প্রতিশ্র“তি বাস্তবায়নে মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং এশিয়ার অধিকাংশ দেশ খুব একটা অগ্রগতি অর্জন করেনি।

রিপোর্টে বলা হয়, পূর্ব আফ্রিকার কিছু দেশ, মধ্য ও কেন্দ্রীয় ইউরোপ এবং আমেরিকার দেশসমূহ এক্ষেত্রে কিছুটা অগ্রগতি অর্জন করেছে। তবে এসব দেশকে আরও কাজ করে যেতে হবে।

ইন্টারন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক অন স্মল আর্মস (আইএএনএসএ) এবং দ্য বিটিং দ্য বুলেট প্রজেক্ট যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।

অস্ত্র বিস্তার রোধে প্রতিশ্র“তি দেয়া দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে সারা বিশ্ব থেকে আইএএনএসএ সদস্যরা এ বৈঠকে যোগ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, হালকা আগ্নেয়াস্ত্রের সংঘর্ষে বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে হাজার হাজার লোক মারা যায়। তাছাড়া প্রতিবছর লাখ লাখ লোক আহত হয়। এসব অস্ত্র দেখিয়ে ধর্ষিণ, নির্যাতণ অথবা বাস্তুচ্যুত করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

আইএএনএসএ’র পরিচালক রেবেকা পিটার্স বলেন, এসব দেশের সরকারসমূহ ২০০১ সালে অস্ত্র বিস্তার রোধ করা হবে বলে প্রতিশ্র“তি দিয়েছিল। তবে এখনও তারা এ প্রতিশ্র“তির বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, আগ্নেয়াস্ত্র সংগ্রহে কোনও নিয়ন্ত্রণ না থাকার কারণে অনেক প্রাণহানি ঘটছে এবং দারিদ্র্য দূরীকরণে গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মাত্র ৪০টিরও কম দেশে আগ্নেয়াস্ত্র বিক্রেতাদের নিয়ন্ত্রণের জন্য আইন আছে। তাছাড়া অনেক দেশের অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণ যথেষ্ট নয় অথবা তা পুরনো ধাঁচের।

একশ’রও বেশি দেশের সরকার হালকা অস্ত্র বিস্তার রোধে গৃহীত পদক্ষেপসমূহ জাতীয়ভাবে সমন্বয় সাধন করতে ব্যর্থ হয়েছে।

হালকা অস্ত্র বিস্তার রোধে মাত্র ১৮টি দেশ জাতীয় নীতিমালা ও কৌশল গ্রহণ করেছে এবং ১৪টি দেশ এ ব্যাপারে আলোচনা শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।