২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

রাজধানীর পল্লবিতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে বুধবার এক যুবলীগ নেতা নিহত হয়েছে। নিহত খোকন ওরফে পাগলা খোকন পল্লবী থানার ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে দশটার দিকে খোকন কালাপানি এলাকায় তার ফিশারি দেখাশোনা করতে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দুপুর পৌনে দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা দায়ের হয়নি এবং কেউ গ্রেফতার হয়নি।