আশুগঞ্জ ডিগ্রি কলেজে ভয়াবহ অগ্নিকান্ড
জেলার আশুগঞ্জ ফিরোজ মিয়া ডিগ্রী কলেজে মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি ক্লাস রুম পুড়ে ছাই হয়ে গেছে।
আশুগঞ্জ ও ভৈরবের দমকল বাহিনী প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে।
কলেজ কর্তৃপক্ষ এ ঘটনার পেছনে নাশকতামূলক তৎপরতার আশংকা করছেন। আশুগঞ্জ থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
