গাজীপুরে পুলিশ হেফাজতে নিহত ব্যবসায়ী: সুরত হাল রিপোর্টে আঘাতের কথা বলা হয়েছে
শ্রীপুরে পুলিশের হাতে গ্রেফতারের পর নিহত ব্যবসায়ী হামিদুল হকের লাশের সুরতহাল রিপোর্টে বলা হয়, মৃতদেহে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকালে গাজীপুর সদর হাসপাতালে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট সলিমউল্লাহ লাশের সুরতহাল করেন। পরে মেডিকেল বোর্ড গঠন করে লাশের ময়না তদন্ত করা হয়। বুধবার ময়না তদন্ত রিপোর্ট পাওয়া যাবে।
ময়না তদন্তের পর লাশ নিহতের গ্রামের বাড়ি কেওয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
গত সোমবার দুপুরে আরো দুজন জুয়ারীর সঙ্গে পুলিশ ব্যবসায়ী হামিদুলকে গ্রেফতার করে। গ্রেফতারের এক ঘন্টার মধ্যে হামিদুল মারা যায়।
