২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনবাহিত রোগ সংক্রান্ত ক্যাম্পেইনে এনজিও’র ভূমিকার ওপর জোর দিলেন স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এএফএম সরোয়ার কামাল দেশের কিশোর ও তরুণ সমাজের মধ্যে যৌনরোগ এবং প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তিনি স্বীকার করেন যে বাংলাদেশে টিনেজারদের যৌন বিষয়ক এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত ইস্যু শিক্ষা দেওয়ার ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর। 

স্বাস্থ্য সচিব বলেন, যুব সমাজের স্বাস্থ্য হানিকর ইস্যুর ব্যাপারে পর্যাপ্ত তথ্য ও সম্যক জ্ঞান থাকা প্রয়োজন।

নগরীর এক হোটেলে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনএফপিএ’র যৌথ আয়োজনে রিপ্রডাকটিভ হেলথ ইনিশিয়েটিভ ফর ইয়থ ইন এশিয়া’র (আরএইচআইওয়াইএ) বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশসহ এশিয়ার সাতটি দেশে ২ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার বিদেশী সাহায্যে আরএইচআইওয়াইএ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আরএইচআইওয়াইএ ধারণা করছে তারা দেশের বিভিন্ন জেলা ও মহানগীরর ২৪ টি স্থানের ২ লাখ ৫০ হাজার কিশোর ও তরুণের কাছে তথ্য পৌঁছে দিয়েছে।

স্বাস্থ্য সচিব বলেন, তরুণদের যৌন বিষয়ক এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়ার সঙ্গে সরকারি খাত জড়িত নয়। এইডস এবং অন্যান্য  রোগ সম্পর্কে যুব সমাজেকে প্রয়োজনীয় সচেতনতামূলক শিক্ষা সহায়তা দেওয়ার জন্য সচিব বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকার প্রশংসা করেন।