২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় নতুন অতিথি আনার পরিকল্পনা

ঢাকা চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করতে জিরাফ, বনমানুষ, ইলান্ট, উদু পাখিসহ আকর্ষণীয় পশু-পাখি আনার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের কাছে তিন কোটি টাকা বরাদ্দ চেয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ঢাকা চিড়িয়াখানায় বর্তমানে বিভিন্ন প্রজাতির দুই হাজার তিন’শ পশুপাখি রয়েছে। কিন্তু এর মধ্যে জিরাফ, বনমানুষসহ বেশকিছু আকর্ষণীয় জীবজন্তু নেই।

চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে জানিয়েছেন , এ জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়া গেলে পশু-পাখি আনার প্রক্রিয়া শুরু করা হবে।

সূত্র জানিয়েছে, এজন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করা হবে। তবে দক্ষিন আফ্রিকায় এসব পশু-পাখি বেশি বলে সেখান থেকেই আনার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশা করছে, নতুন অর্থ বছরের নতুন বাজেটে এ অর্থ তারা বরাদ্দ  পাবেন এবং শিঘ্রই চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবে জিরাফ, বনমানুষসহ আরও আকর্ষণীয় পশু পাখি দেখা যাবে।