চুক্তিভিত্তিক ও ভারপ্রাপ্ত সচিবদের দিয়ে চলছে প্রশাসন
প্রশাসনে ৩৮টি সচিবের পদ চুক্তিভিত্তিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে চালানোর কারণে এবং শীর্ষ পদগুলোতে দীর্ঘ দিন পদোন্নতি না হওয়ায় যোগ্য কর্মকর্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশাসনে এখন সচিব পদমর্যাদার ৫৬টি পদ রয়েছে। এর মধ্যে ৫০টি পদ নিয়মিত সচিবের। কিন্তু বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরতদের মধ্যে মাত্র ১৮ জন কর্মকর্তা নিয়মিত সচিব। অন্যদের নিয়োগ চুক্তিভিত্তিক।
প্রশাসনের শীর্ষ পদে চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, মন্ত্রীপরিষদ সচিব ড. সাদত হুসাইন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, অর্থ সচিব জাকির আহমেদ খান, সংস্থাপন সচিব এএসএম আবদুল হালিম, প্রতিরক্ষা সচিব মেজবাহউদ্দিন আহমেদ, যোগাযোগ সচিব শফিকুল ইসলাম, স্বাস্থ্য সচিব এএফএম সারওয়ার কামাল, বিপিএটিসির চেয়ারম্যান আহবাব আহমেদ, পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন আহমেদ, আইন সচিব আলাউদ্দিন সরদার।
রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় চুক্তিতে রয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব খাইরুজ্জামান চৌধুরী, নির্বাচন কমিশন সচিব স. ম. জাকারিয়া, শিক্ষা সচিব ফারুখ আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব খন্দকার শহিদুল ইসলাম এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব মাহমুদ হাসান মনসুর।
অন্যদিকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রেষণে নিয়োজিত সচিবরা হলেন সমাজকল্যাণ সচিব কাজী মনোয়ারুল হক , খাদ্য ও র্দুযোগ ব্যবস্থাপনা সচিব মুহম্মদ ফজলুর রহমান, গৃহায়ন ও গনপূর্ত সচিব ইকবালউদ্দিন চৌধুরী।
চুক্তিভিত্তিক ভারপ্রাপ্ত সচিবদের মধ্যে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শাজাহান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী।
ভারপ্রাপ্ত সচিবদের মধ্যে রয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব হেদায়েতুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব তাজ মোহাম্মদ, ভুমি সচিব মুহাম্মদ আবদুল আলীম খান, ধর্ম সচিব রফিকুল ইসলাম, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম মো: শামসুদ্দিন, পানি সচিব আবদুল আজিজ, মহিলা ও শিশু বিষয়ক সচিব মুহাম্মদ হায়দার আলী, তথ্য সচিব ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, পরিবেশ ও বন সচিব জাফর আহমেদ চৌধুরী, পাট ও বস্ত্র সচিব আবদুর রশিদ সরকার , মৎস ও পশু সম্পদ সচিব আবদুল করিম, সংস্কৃতি সচিব এহসান শামিম এবং জ্বালানি ও খনিজ সম্পদ সচিব এ এম এম নাসিরউদ্দিন।
চুক্তিভিত্তিক নিয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদকে আরো দু’ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে।
