ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে রোববার মধ্যরাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হল- তোফাজ্জল হোসেন (৬০) ও মরিয়ম বেগম (৫০)।
সূত্র জানায়, মধ্যরাতে হঠাৎ ঝড়ের পর বিদ্যুতের তার ছিড়ে জানালার ওপর পড়লে জানালা বন্ধ করতে গিয়ে স্বামী তোফাজ্জল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করে। এ সময়ে স্ত্রী মরিয়ম বেগম তাকে উদ্ধারের জন্য জাপটে ধরলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাতে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।
নিহত দম্পতির প্রবাসী ছেলে মোঃ আলী মিন্টু দেশে ফেরার পর তাদের লাশ দাফন করা হবে।
