২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমবেডেড সাংবাদিকতা’র সাফাই গাইলেন মার্কিন অধ্যাপক

বহুল সমালোচিত ‘এমবেডেড সাংবাদিকতা’র পক্ষালম্বন করে মার্কিন অধ্যাপক জেনেট ই স্টেলি বলেছেন, এতে সাংকবাদিকতার ভাবমূর্তি ক্ষুন্ন হয় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

২০০৩ সালের ইরাক যুদ্ধে প্রথমবারের মতো ‘এমবেডেড সাংবাদিকতা’র ধারণা ব্যবহৃত হয়। ইরাক যুদ্ধে যুদ্ধের খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা সেনাবাহিনীর সঙ্গী হয়ে যুদ্ধক্ষেত্রে যায়। বিষয়টি নিয়ে পরে আলোচনা সমালোচনার ঝড় উঠে।

প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ আয়োজিত ‘ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে ‘এমবেডেড সাংবাদিকতা’  শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মিডিয়া এণ্ড পাবলিক আ্যাফেয়ার্স এর সহযোগী অধ্যাপক জেনেট ই স্টেলি বলেন, আমার মনে হয় এমবেডেড সাংবাদিকতা নিয়ে ভুল ধারণার সৃষ্টি হয়েছে।

সভায় ইরাক যুদ্ধে মার্কিন মিডিয়ার পক্ষপাতিত্ব নিয়ে স্টেলি সাংবাদিকদের একাধিক পশ্নের মুখোমুখি হন। তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীন। কিন্তু তারা কি লিখবে এটা তাদের নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে।

আবু গারিব কারাগারে নির্যাতনের উল্লেখ করে  তিনি বলেন, এটা সরকারের নয় বরং সাংবাদিকদের  ব্যর্থতা। একজন সাংবাদিক চাইলে যে কোনও অবস্থার মধ্যে সত্য প্রকাশ করতে পারে। আবু গারিব কারগারের নির্যাতনের খবর প্রথম মার্কিন গণমাধ্যমে পকাশিত হয় এবং মানবাধিকার লংঘনের জন্য তা সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে।

তবে ‘এমবেডেড সাংবাদিকতা’ নিয়ে প্রচুর সমালোচনার কথা স্বীকার করে  তিনি বলেন, এ ধরণের সাংবাদিকতার ক্ষেত্রে আমি কোনও ভুল দেখছি না। বরং বিষয়টি সাংবাদিকদের সত্য প্রকাশের সুযোগ করে দিয়েছে। বিষয়টি সম্পূর্ণভাবে তাদের (সাংবাদিকদের) ওপরেই নির্ভর করে।

যৌথ বাহিনীর সঙ্গে প্রায় ৬শ’ সাংবাদিকের ইরাক যুদ্ধের সংবাদ সংগ্রহের কথা উল্লেখ করে স্টেলি বলেন, সৈন্যদের সহযোগিতা ছাড়া সাংবাদিকদের পক্ষে যুদ্ধক্ষেত্রে যাওয়া সম্ভব হতো না।

তিনি আরও বলেন, যেহেতু সংবাদ তৈরি হয় সূত্র থেকে ..... সুতরাং এক সুত্রের কাছে যেতে পারলে আরো অনেক সুত্রের কাছাকাছি চলে যাওয়ার সুযোগ থাকে। 

সেন্সরশীপ অথবা গেটকিপিংয়ের অভিযোগ অস্বীকার করেন মার্কিন অধ্যাপক বলেন, এমবেডেড সাংবাদিকতা সাংবাদিককে সংবাদ সংগ্রহে সহায়তা করেছে।