২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরের শেডে অগ্নিকাণ্ড

বেনাপোল বন্দরের ওয়্যারহাউজের পাঁচ নম্বর শেডে সোমবার বিকেলে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয় ফায়ার ব্রিগেডের দ্রুত হস্তক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সাড়ে চারটার দিকে পাঁচ নম্বর শেডে রাখা রাসায়নিক দ্রব্যাদিতে হঠাৎ আগুন লাগে। এখানে মেসার্স রিয়েল এন্টারপ্রাইজের প্রায় তিনহাজার ড্রাম রাসায়নিক দ্রব্য ছিল। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।