২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত

অতিবর্ষন ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আবারও বন্যা কবলিত হয়ে পড়েছে নীলফামারী জেলার ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিস্তীর্ণ এলাকা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার হাজার হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর পানি বেড়ে যাওয়ায় প্রমত্তা তিস্তা ভয়াবহ রূপ ধারণ করেছে। সোমবার ভোর ছয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তা বিপদ সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জলঢাকার হলদিবাড়ি এলাকায় তিস্তা ডান তীর বাধের প্রায় চার হাজার ফুটে ফাটল ধরেছে। বাধের ভাঙ্গন ঠেকাতে স্থানীয় পানি উন্নায়ন বোর্ড বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলছে।

জেলা প্রশাসক  রবীন্দ্রনাথ রায় চৌধুরী বন্যা কবলিত বাইশপুকুর এলাকা পরিদর্শন করেছেন।