২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় র্যাবের হাতে বরিশালের ২ সর্বহারা নেতা গ্রেফতার

র্যাব সদস্যরা রোববার সকালে ঢাকার মহাখালীর একটি হোটেল থেকে একাধিক হত্যা মামলার আসামি ও দক্ষিণাঞ্চলীয় বরিশালের সর্বহারা জিয়া গ্র“পের দুই আঞ্চলিক নেতাকে  গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

গ্রেফতারকৃতরা হচ্ছে মো. ইমাম হোসেন মৃধা (৪০) ও সুলতান আহম্মেদ (৫০)।

বরিশাল র্যাবের ক্যাপ্টেন ইফতেখার বিডিনিউজের এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা র্যাবের সহযোগিতায় বরিশাল র্যাবের একটি দল ঢাকার মহাখালী রেল স্টেশনের দক্ষিণ পাশের রাজারবাগ এলাকার যমুনা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করে।

রোববার দুপুরে তাদের বরিশাল র্যাব কার্যালয়ে আনা হয় এবং র্যাব হেফাজতে রাখা হয়। রাতে অস্ত্র উদ্ধারের জন্য র্যাব তাদেরকে নিয়ে জেলার বাবুগঞ্জ ও গৌরনদীতে অভিযান চালাতে পারে বলে সূত্র জানিয়েছে।