২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অস্ত্রধারীদের গুলিতে সন্ত্রাসী নিহত

নরসিংদী শহরের ব্রাহ্মন্দী উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে রোববার সকাল ১০ টার দিকে অস্ত্রধারীদের গুলিতে শহরের চিহ্নিত সন্ত্রাসী ওয়াদুদ (৩০) খুন হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ জানায়, নিহত ওয়াদুদের নামে হত্যা ও ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে।

সূত্র জানায়, ওয়াদুদ একটি মোটর সাইকেলযোগে (ঢাকা মেট্রো হ-১৭-০৪০৮) ভেলানগর যাচ্ছিল। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।