ম্যাজিস্ট্রেটের অসদাচরণের অভিযোগে আইনজীবীদের আদালত বর্জন
ম্যাজিস্ট্রেটের অসাদাচরণের অভিযোগে শনিবার মানিকগঞ্জের আমলী আদালতের আইনজীবীরা আদালত বর্জন করেছেন। এ ঘটনার পর ম্যাজিস্ট্রেট খালেদা আক্তার আইনজীবী ছাড়াই আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট খালেদা আক্তার বেলা ১২ টার দিকে ‘খ’ অঞ্চলের আদালত পরিচালনা করার সময় ১০৭ ধারার একটি মামলায় তদন্তের নির্দেশ প্রদান করেন।
একই ধারার অপর একটি মামলায় তিনি আসামীদের শোকজ করেন। সিনিয়র আইনজীবী এটিএম শাহজাহান্ ও আবুল কাশেম বিষয়টি পুনঃবিবেচনার জন্য আবেদন করেন। কিন্তু খালেদা আক্তার তাতে অস্বীকৃতি জানালে উপস্থিত আইনজীবীরা এক যোগে আদালত থেকে বের হযে যান। পরে খালেদা আক্তার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে আইনজীবী ছাড়াই আদালত পরিচালনা করেন।
আইনজীবীরা আমলী আদালত ‘খ’ অঞ্চল থেকে খালেদা আক্তারকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় রোববার জেলা আইনজীবী সমিতি নতুন কর্মসূচি ঘোষণা করবে।
