১০০ ভাগ সাফল্যের শীর্ষে হলিক্রস স্কুল
এবার এসএসসি পরীক্ষায় ১০০ ভাগ সাফল্য অর্জন করে হলিক্রস স্কুল ও কলেজ শীর্ষস্থান দখল করেছে। ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ওই স্কুল থেকে এবার পরীক্ষার্থী ছিলো ২০৪ জন।
উত্তরার রাজউক মডেল স্কুল ও কলেজ থেকে ১৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই কৃতকার্য হয়েছে। এসএসিতে সাফল্যের দিক থেকে তাদের অবস্থান দ্বিতীয়।
এছাড়া একই অবস্থান থেকে উদয়ন বিদ্যালয় তৃতীয় এবং মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুলের অবস্থান চতুর্থ।
উদয়ন বিদ্যালয়ের ১৩৮ জন এবং প্রিপারেটরি স্কুলের ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই কৃতকার্য হয়েছে।
১১০ জন পরীক্ষার্থী নিয়ে সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় পঞ্চম, ৯১ জন নিয়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ষষ্ঠ, ৭৯ জন নিয়ে ওয়াইডব্লিউসিএ বালিকা বিদ্যালয় সপ্তম, ৫১ জন নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ অষ্টম, ৫০ জন নিয়ে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নবম এবং ৪৩ জন নিয়ে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় দশম স্থান দখল করেছে।
