সাংসদ পিন্টুর মামলায় প্রথম আলো, জনকন্ঠের সম্পাদকের জামিন লাভ
বিএনপি সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দায়ের করা মানহানির মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম এবং দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক বোরহান আহমেদ শনিবার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছেন।
শনিবার বেলা ১২ টায় তারা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হেল বাকির আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানান। আদালত প্রত্যেককে এক হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার সাংসদ পিন্টু বাদী হয়ে প্রথম আলো ও জনকণ্ঠের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।
যুবদল নেতা সাগির আহমেদ সাগির হত্যার ব্যাপারে সাংসদ পিন্টুকে জড়িয়ে একাধিক খবর প্রকাশ করার দায়ে ওই দুই পত্রিকার বিরুদ্ধে মামলা করা হয়।
