২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এবার গ্রামের স্কুলগুলোর ফলাফল ভালো

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের গ্রামের স্কুলগুলোর ফলাফল তুলনামূলকভাবে অন্যান্যাবারের তুলনায় ভাল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আটশ’ ৪৮টি স্কুলের মধ্যে ১৪ টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছ। এর মধ্যে ৫টিই মফস্বল এলাকার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

স্কুলগুলো হচ্ছে মীর্জার হাট হাইস্কুল হাটহাজারী, বিসিসিআইআর স্কুল, হাটহাজারী ডাবুয়া গার্লস স্কুল, পোয়াপাড়া গার্লস হাইস্কুল কাউখালী এবং মীরেরশ্বরাই’র জোরারগঞ্জ হাইস্কুল।

বোর্ড সূত্র জানিয়েছে, একসাথে গ্রামের পাঁচটি স্কুল থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করার ঘটনা চট্টগ্রামে এই প্রথম।

চ্টগ্রামে পাশের শতকরা হারেও গ্রামের স্কুলগুলো অন্যান্যবারের তুলনায় এবার ভাল ফলাফল করেছে। গ্রামের স্কুলগুলোর পাশের হার ৫৪.৬৮ ভাগ, এর বিপরীতে মহল্লার স্কুলগুলোতে পাশের হার ৭৫.১২ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এওয়াইএম ওবায়দুল হক জানিয়েছেন, নকল প্রবনতা কমে যাওয়ায় পরীক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হয়েছে। যার ফলে গ্রাম ও শহরের স্কুলগুলোর মধ্যে ব্যবধান কমে এসেছে।