২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে স্বামীর হাতে স্ত্রী ও কন্যা খুন, হাতির পায়ের চাপায় নিহত ১, ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পাষ- স্বামী  স্ত্রী ও আট মাসের কন্যা সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এছাড়াও জেলায় হাতির পায়ে চাপা পড়ে নিহত হয়েছে এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

অপর ঘটনায় ব্র্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দু’শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে যৌতুক ও সংসারের অভাব অনটন নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাঁশখালীর সরল গ্রামের মোহাম্মদ ওসমান গণি তার স্ত্রী রাশেদা খাতুন (২২) ও কন্যা রেশমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়।

জনতা ঘাতক গণিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

তবে গণি এ হত্যার সাথে তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছে, ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী প্রথমে কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে পরে নিজে বিষপানে আত্মহত্যা করে।

অপর ঘটনায় বৃহস্পতিবার রাতে জেলার বাঁশখালীর পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় বন্য হাতির পালকে তাড়া করতে গিয়ে নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি হাতির পায়ের নিচে চাপা পড়ে নিহত হন।

এ ব্যাপারে বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ধামচাইল গ্রামে শুক্রবার পুকুরে পানিতে ডুবে দু’শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, ধামাচাইল গ্রামের বায়েজিদের পুত্র সানাউল্লাহ (৩) খালার বাড়িতে বেড়াতে গিয়ে ডা. রেহমান মিয়ার পুত্র বন্যার (৫) সাথে পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় দুই শিশুই পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।