সারা দেশে রথযাত্রা উৎসব পালিত
হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
ফরিদপুরে শুক্রবার সকালে গোয়ালচামট এলাকার শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে রথযাত্রাটি রের হয়ে শহরতলীর ব্রহ্মনকান্দায় নিয়ে যাওয়া হয়। অপর একটি রথযাত্রা সকাল ১০ টায় শহরের ওয়েস্ট এন্ড পাড়ার শ্রী গৌর গোপাল আঙ্গিনা থেকে বের হয়।
এ উপলক্ষ্যে শহরের রথখোলা এলাকায় মেলা বসে।
লক্ষ্মীপুর জেলায় বিকেলে শহরের শ্রামসুন্দর জিওর আখড়া থেকে রথযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাখারী পাড়াস্থ রামঠাকুর মেলা আশ্রমে শেষ হয়।
