২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটো সাংবাদিকদের ওপর এনএসআই’র হামলায় সাংবাদিকদের প্রতিবাদ

এনএসআই সদসઘ কতৄગক ফেটাসাংবািদক পચহােরর ঘটনায় সুিপચম োকাটગ বার অઘােসািসেয়শন (এসিসিবএ) ੂਠઙবার িন੯দা ও পચিতবাদ জািনেয়েছ৷

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ফটো সাংবাদিকদের ওপর জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) কর্মকর্তাদের হামলার প্রতিবাদে শুক্রবার সাংবাদিকরা বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।

বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বৃহস্পতিবারের ওই ঘটনার সাথে জড়িত এনএসআই কর্মকর্তাদের শাস্তির দাবি জানান। এনএসআই কর্মকর্তাদের হামলায় প্রায় ১৫ জন ফটো সাংবাদিক আহত হন। এদের মধ্যে চারজন গুরুতর আহত হন।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ ফটো সাংবাদিকদের বিরুদ্ধে এনএসআই কর্মকর্তাদের মামলা দায়েরের নিন্দা জ্ঞাপণ করেন এবং তা প্রত্যাহারের দাবি জানান।

এনএসআই কন্সটেবল মোহাম্মদ সানাউল্লাহ (কোড-২৯৭) অনুমতি ছাড়া এনএসআই কার্যালয়ে প্রবেশের অভিযোগে এনামুল কবির (জনকণ্ঠ), শেখ মামুন (জনকণ্ঠ), আনিস আহমেদ (ডেইলি স্টার), মীর আহমেদ মিরু (জনকণ্ঠ), ওয়াহিদ হাসান রাজাসহ (ভোরের কাগজ) বেশ কয়েকজন ফটো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সাংবাদিকরা তাদের ওপর নির্যাতন বন্ধের দাবি  জানিয়ে শ্লোগান দিয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

বাংলাদেশ সাংবাদিক ফেডারেল ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাধারণ সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাবেক বিএফইউজে নেতা শাহাজাহান মিয়া, আখতার আহমেদ খান, ডিইউজে সভাপতি এলাহী নেওয়াজ খান সমাবেশে বক্তব্য রাখেন।   

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সাংবাদিকদের ওপর এনএসআই কর্মকর্তাদের হামলার নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান নূর, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন। তারা এ হামলার নিন্দা জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও এনএসআই কর্তৃক ফটো সাংবাদিকদেরকে পেটানোর নিন্দা জানায়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম বিডিনিউজকে বলেন, ফটো সাংবাদিকদেরকে তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে এনএসআই কর্মকর্তারা সংবিধান পরিপন্থী কাজ করছেন।