২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মহিলা নিহত

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজার এলাকায় শুক্রবার দুপুরে একটি প্রাইভেট কারকে একটি বাস ধাক্কা দিলে দুইজন মহিলা নিহত এবং ছয়জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ জানায়, দুপুর দেড়টায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেট কারের আরোহী আনোয়ারা বেগম (৪০) এবং সায়েদা রহমান (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় ছয়জন  আহত হয়। 

আহতদের চিকিৎসার জন্য  দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

চান্দিনা থানা পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে।