২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমানের আরোগ্য কামনায় এবং দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট রক্ষায় বিশেষ প্রার্থনা

অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আরোগ্য কামনায় শুক্রবার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

 সিলেট বিভাগ উন্নয়ন বাস্তবায়ন পরিষদ বিভাগের বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আরোগ্য কামনা করে এবং দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট থেকে রক্ষার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে।

বাইতুল মোকারমের খতিব মাওলানা ওবায়দুল হক জাতীয় মসজিদে জুম্মার নামায শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন।

বাইতুল মোকারমের উত্তর গেটেও এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ কর্মসুচিতে বৃহস্পতিবার লন্ডনের পাতাল রেলস্টেশনে বোমা হামলা ও এনএসআই কর্তৃক ফটোসাংবাদিক প্রহারের ঘটনায় নিন্দা জানানো হয়।