২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীকে গুলি করে হত্যা, গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর মালিবাগে শুক্রবার কথিত এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে এবং মোহাম্মদপুরে এক ছিনতাইকারী গণপিটুনিতে  নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শুক্রবার সকালে আব্দুল মোতালেবের পুত্র মগবাজার নিবাসী শাহ আলীকে (২৫) মালিবাগে আবুজর গিফারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দাঁড়ানো অবস্থায় সন্ত্রাসীরা গুলি করে। পরে তাকে ঢাকা মেজিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানায়, শাহ আলী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। দুই মাস আগে মতিঝিল পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরে সে ছাড়া পায়।

মতিঝিল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ রফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ এ ব্যাপারে বিস্তারিত খবর নিচ্ছে।

তবে শাহ আলীকে তার প্রতিদ্বন্দ্বিরা হত্যা করেছে বলে পুলিশের ধারণা।

অন্যদিকে পুলিশ জানায়, শুক্রবার সকালে মোহাম্মদপুরের আমলীরটেকে ছিনতাই করতে গেলে আব্দুল কাদের জিলানী (২৩) বিক্ষুদ্ধ জনতার গণপিটুনির শিকার হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

আমলিরটেক নিবাসী জিলানী সিদ্দিক সরদারের পুত্র এবং তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার মেরাদলে।