ঝালকাঠিতে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তালতলী বন্দরের আব্দুল মান্নান মোল্লার বাড়িতে বৃহস্পতিবার মধ্য রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রে আঘাতে ছয় জন আহত হয়।
প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, ডাকাত দল মান্নান মোল্লার বাড়িতে ঢুকে পরিবারের ৬ সদস্যকে উপর্যুপুরি কুপিয়ে জখম করে এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এদিকে, শুক্রবার ভোর রাতে গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা আব্দুল মান্নান মোল্লা (৬৫), স্ত্রী আমেনা বেগম (৪৮), ছেলে রেজাউল করিমকে (২২) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মান্নানের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এছাড়া, মান্নানের আমেরিকা প্রবাসী মেয়ে নার্গিস (৩২), ছোট মেয়ে এলিনা (২৬), নিকট আত্মীয় শামীম (২০) নলছিটিতে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
