২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত চলচ্চিত্রকার এম.এ সামাদের ৬৯তম জন্মবার্ষিকী শুক্রবার

প্রয়াত চলচ্চিত্রকার এম.এ সামাদের ৬৯তম জন্মবার্ষিকী শুক্রবার। জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

শুক্রবার সকাল ১১ টায় ‘বাঙালি সমগ্র’ এর পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কোরানখানির আয়োজন করা হয়েছে। এছাড়া ‘এম.এ সামাদ চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঢাকা ফিল্ম ক্লাব’ আয়োজন করেছে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে এম.এ সামাদের ব্যবহৃত চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্যে জমা দেওয়া হবে।